আখাউড়ায় ‘মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি’তে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ মে ২০১৮, ০৭:২৭আপডেট : ২৯ মে ২০১৮, ০৭:৩৪

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি’তে জনি মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সোমবার (২৮ মে) দিনগত রাত ৩টার দিকে আখাউড়া পৌর এলাকার রেলওয়ে কলোনির পূর্ব পাশের খালাজোড়ায় এ ঘটনা ঘটে। এসময় পাইপ গানসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার এ খবর নিশ্চিত করেন।

নিহত জনি মিয়ার বাড়ি কুমিল্লা দেবিদ্বার উপজেলার খাইয়ার গ্রামে। পুলিশের দাবি, জনি মিয়ার বিরুদ্ধে আখাউড়াসহ বিভিন্ন থানায়  ডাকাতি, চোরাচালান ও মাদকসহ মোট ৮টি মামলা রয়েছে।

ওসি মোশারফ হোসেন তরফদার জানান, রাত তিনটার দিকে খালাজোড়া এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পায় পুলিশ। এসময় আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ও হাদিস উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তারা সেখান থেকে জনি মিয়ার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, একটি কার্তুজ,দুইটি বড় ছোরা,একটি চাপাতি উদ্ধার করে।

ওসি মোশারফ হোসেন তরফদারের দাবি, ‘ডাকাতির টাকা ভাগাভাগি ও মাদক ব‍্যবসার বিরোধকে কেন্দ্র করে গোলাগুলির এ ঘটনা ঘটেছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান