আর্জেন্টিনা সমর্থক বাবা-ছেলেকে কোপানোর অভিযোগ ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ মে ২০১৮, ০৮:৪০আপডেট : ২৯ মে ২০১৮, ০৮:৪৪

নারায়ণগঞ্জ পতাকা ওড়ানো নিয়ে দ্বন্দ্বে নারায়ণগঞ্জ বন্দরের মিনারবাড়ি এলাকায় আর্জেন্টিনার সমর্থক বাবা সেলিম (৫০) ও ছেলে সজিবকে কোপানোর অভিযোগ উঠেছে  স্থানীয় ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে। শনিবার (২৬ মে) রাতে এ ঘটনা ঘটে। রবিবার (২৭ মে) এ ঘটনায় মামলা দায়েরের পর দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহীন মন্ডল এ তথ্য জানান।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্দরের মিনারবাড়ি এলাকায় আর্জেন্টিনা সমর্থক ও ব্রাজিল সমর্থকদের মধ্যে পতাকা ওড়ানো নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার রাতে তারাবি নামাজের পর বন্দরের মিনারবাড়ি এলাকার সেলিম (৫০) ও তার পুত্র সজিবকে কুপিয়ে আহত করে ব্রাজিল সমর্থক ওয়াসিম ও তার ৫-৬ জন সহযোগী। পরে আহত পিতা-পুত্রকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়ে।

ওসি একেএম শাহীন মন্ডল জানান, এ ঘটনায় সেলিম মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেছে। এ ঘটনায় ওয়াসিম ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী