উত্তরের পথে স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি
১২ জুন ২০১৮, ১৪:০৩আপডেট : ১২ জুন ২০১৮, ১৮:৪৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

উত্তরের পথে স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়কটি। প্রতিবছর ঈদের সময় ঘরমুখো মানুষের যানবাহনের চাপে এই মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ফলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। এবারও এই মহাসড়কে ঈদযাত্রায় তীব্র যানজটের আশঙ্কা করলেও মঙ্গলবার ( ১২ জুন) দুপুর পর্যন্ত কোনও যানজটের চিত্র দেখা যায়নি। ফলে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারছেন।

জানা যায়, গাজীপুরের চন্দ্রা থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত চার লেনের কাজ দ্রুত গতিতে চলছে। ঈদের আগে এ প্রকল্পের আওতায় চার লেন ও কয়েকটি ব্রিজ খুলে দেওয়ার ফলে যানজট তেমনটা পড়বে না বলে মনে করছেন স্থানীয়রা। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘এখনো কোনও যানজটের চিত্র দেখা যায়নি। ঘরমুখো মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরছেন। ’

তিনি বলেন, ‘এবার ঘরমুখো মানুষকে তেমনটা যানজটের কবলে পড়তে হবে না। যানজট নিরসনে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি