সিলেট সিটিতে ২০৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

সিলেট প্রতিনিধি
২৮ জুন ২০১৮, ২৩:৩৫আপডেট : ২৮ জুন ২০১৮, ২৩:৫১

সিলেট সিটি কর্পোরেশন

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ২০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৩৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৩ জন মনোনয়নপত্র জমা দেন।

সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আজ (বৃহস্পতিবার) মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি বাসদ, ইসলামী শাসনতন্ত্রের প্রার্থীসহ মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া, ২৭টি সাধারণ ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩৭ জন এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৩ জন।

মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, বিএনপি মনোনীত প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী, বিদ্রোহী প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিপিবি-বাসদের মনোনীত প্রার্থী আবু জাফর, ইসলামী শাসনতন্ত্রের প্রার্থী ড. মুক্তাদির হোসেন তাপাদার, স্বতন্ত্র প্রার্থী বিএনপির শরিক দল জামায়াতের সিলেট মহানগরের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন খাঁন, এহসানুল হক তাহের, কাজী জসিম উদ্দিন।

২৭টি ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩৭ জন কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে ১নং ওয়ার্ড থেকে ৯ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৬ জন, ৪নং ওয়ার্ডে ৬ জন, ৫নং ওয়ার্ডে ৬ জন, ৬নং ওয়ার্ডে ৪ জন, ৭নং ওয়ার্ডে ৩ জন, ৮নং ওয়ার্ডে ৭ জন, ৯নং ওয়ার্ডে ৪ জন, ১০নং ওয়ার্ডে ৬ জন, ১১নং ওয়ার্ডে ৪ জন, ১২নং ওয়ার্ডে ৬ জন, ১৩নং ওয়ার্ডে ৫ জন, ১৪নং ওয়ার্ডে ৬ জন, ১৫ নং ওয়ার্ডে ৫ জন, ১৬নং ওয়ার্ডে ৯ জন, ১৭নং ওয়ার্ডে ২ জন, ১৮নং ওয়ার্ডে ৬ জন, ১৯নং ওয়ার্ডে ৪ জন, ২০নং ওয়ার্ডে ৩ জন, ২১নং ওয়ার্ডে ৫ জন, ২২নং ওয়ার্ডে ৬ জন, ২৩নং ওয়ার্ডে ৪ জন, ২৪নং ওয়ার্ডে ৩ জন, ২৫ নং ওয়ার্ডে ৫ জন, ২৬ নং ওয়ার্ডে ৬ জন ও ২৭নং ওয়ার্ডে ৪ জন।

সংরক্ষিত ৯টি ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৩ জন। এর মধ্যে সংরক্ষিত-১নং ওয়ার্ডে ৭ জন, সংরক্ষিত-২নং ওয়ার্ডে ৭ জন, সংরক্ষিত-৩নং ওয়ার্ডে ৮ জন, সংরক্ষিত-৪নং ওয়ার্ডে ৪ জন, সংরক্ষিত-৫নং ওয়ার্ডে ৬ জন, সংরক্ষিত-৬নং ওয়ার্ডে ৭ জন, সংরক্ষিত-৭নং ওয়ার্ডে ১০ জন, সংরক্ষিত-৮নং ওয়ার্ডে ৬ জন ও সংরক্ষিত-৯নং ওয়ার্ডে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সিলেট নির্বাচনি কার্যালয়ের সমন্বয়ক উত্তম কুমার রায় বলেন, ‘মেয়রসহ কাউন্সিলর প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়ন দাখিল করেছেন। আগামী ১-২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর স্বতন্ত্র মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১০ জুলাই।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু