প্রচারণায় নামলেই হয়রানির অভিযোগ সিলেট বিএনপির

সিলেট প্রতিনিধি
০৯ জুলাই ২০১৮, ১৯:০৭আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৯:১৩

হয়রানির অভিযোগ নিয়ে নির্বাচন অফিসে সিলেট বিএনপি সিলেটে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রচারণায় নামলেই আইনশৃঙ্খলা বাহিনী হয়রানি করছে বলে অভিযোগ করেছেন দলের নেতাকর্মীরা। সোমবার (৯ জুলাই) দুপুরে আরিফুল হক চৌধুরীসহ সিলেট বিএনপির শীর্ষস্থানীয় নেতারা সিলেট আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা ও মহানগর পুলিশ কমিশনারের কাছে মৌখিকভাবে  এই অভিযোগ করেন। 

এ বিষয়ে আরিফুল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের নেতাকর্মীরা প্রচারণায় নামলেই আইনশৃঙ্খলা বাহিনী অহেতুক হয়রানি করে যাচ্ছে। বাধা তৈরি করা হচ্ছে আমাদের প্রচারণায়। এমনকি সিলেট বিএনপির সিনিয়র নেতাদের বাসায় পুলিশ বিভিন্ন অজুহাতে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। এ কারণে আমরা এ বিষয়ে নির্বাচন অফিস ও মহানগর পুলিশ কমিশনারের মৌখিকভাবে অভিযোগ করেছি। তারা আমাদের এ অভিযোগ খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।’  হয়রানির অভিযোগ সিলেট বিএনপির

সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলিমুজ্জামান বিএনপির অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের দলের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হয়রানি করছে। এছাড়াও তারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নির্বাচনি আচরণবিধি না মেনে সিলেট  নগরের বিভিন্ন এলাকায় প্রতিদিনই মিটিং করার পাশাপাশি ও প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। তাদের অভিযোগ সম্পর্কে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

অপরদিকে সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া জানান, ‘বিএনপির নেতারা অভিযোগ করেছেন তাদের দলের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হয়রানি করছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তাদের আশ্বস্ত করা হয়েছে।’

উল্লেখ্য আগামীকাল মঙ্গলবার (১০ জুলাই) প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন। তবে আরও আগে থেকেই ব্যক্তিগতভাবে ও অনানুষ্ঠানিকভাবে প্রচার চালাচ্ছেন।

আরও পড়ুন- নির্বাচন নিয়ে সিলেটে বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব

/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান