টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ জুলাই ২০১৮, ০৮:৩৮আপডেট : ১৩ জুলাই ২০১৮, ০৮:৪০

টাঙ্গাইল টাঙ্গাইলে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আফজাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। র‍্যাবের দাবি, আফজাল একজন মাদক ব্যবসায়ী। শুক্রবার (১৩ জুলাই) ভোর ৫টার দিকে সদর উপজেলার বেগুনটাল গ্রামে এ ঘটনা ঘটে। টাঙ্গাইল র‌্যাব-১২ এর ৩নং কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম এ তথ্য জানান।

নিহত আফজাল বেগুনটাল গ্রামের আব্দুল করিমের ছেলে।

কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, শুক্রবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে বেগুনটাল গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদকের চালান ভাগ করছে। পরে সেখানে অভিযান চালায় র‌্যাব। সেসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ী আফজাল হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৫রাউন্ড গুলি, ২০০ বোতল ফেনসিডিল ও ১০৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত আফজালের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও তিনি জানান। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি