দুর্গাপুরে উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থী বিজয়ী

রাজশাহী প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ২৩:১৬আপডেট : ২৫ জুলাই ২০১৮, ২৩:২৮

রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনয় সরকার বিজয়ী হয়েছেন। উপজেলা রির্টানিং কর্মকর্তা ও নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রহিম এ তথ্য জানান।

উপজেলা রির্টানিং কর্মকর্তা আবদুর রহিম জানান, দুর্গাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনয় সরকার ২৫ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জোবায়েদ হোসেন ১৬ হাজার ৪৭২ ভোট পেয়েছেন।

তিনি আরও জানান, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৫৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এ উপজেলায় মোট ভোটার একলাখ ৪০ হাজার ৬০৪ জন। এর মধ্যে মোট ভোট পড়েছে ৪২ হাজার ৬৬৮টি। আর ৩৯৫টি ভোট নষ্ট হয়েছে।

এদিকে, রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের ৩ নম্বর সংরক্ষিত নারী আসনের (৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড) উপ-নির্বাচনে সদস্য পদে একহাজার ৭০১ ভোট পেয়ে রোকেয়া খাতুন নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে সাহারা বিবি ৮৮১ ভোট, মুঞ্জুয়ারা বিবি ৮২৪ ভোট ও আলেয়া বেগম ৬৭ ভোট পেয়েছেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান