রাজশাহীর হারানো সৌন্দর্য ফেরাতে চাই: লিটন

রাজশাহী প্রতিনিধি
৩১ জুলাই ২০১৮, ১৬:৫৬আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৬:৫৬

রাজশাহীর নবনির্বাচিত মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীরা মেয়র হিসেবে রাজশাহী নগরীর হারানো সৌন্দর্য ফিরিয়ে আনাই প্রথম কাজ হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ‘নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ঝকঝকে-চকচকে করা হবে। এরপর থেমে থাকা উন্নয়ন প্রকল্পের কাজ সচল করার পর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। এছাড়া নির্বাচনি ইশতেহারে উল্লেখ করা প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।’
মঙ্গলবার (৩১ জুলাই) সকালে উপশহরস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় নবনির্বাচিত মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে তার বাসভবনের সামনে জড়ো হন হাজার হাজার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
খায়রুজ্জামান লিটন বলেন, ‘সিটি করপোরেশনের প্রকল্প নয়, অথচ সিটি নাগরীকদের প্রয়োজন এমন অনেক কাজ যেমন বিকেএসসি, শিশু হাসপাতাল, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা-কলকাতা ট্রেন চালু ইত্যাদি বিষয়গুলোসহ অনেকগুলো কাজ করতে হবে।’
খায়রুজ্জামান লিটন আরও বলেন, ‘আমি অতীতে মেয়রের দায়িত্ব নেওয়ার পর সাবেক মেয়রদের সহযোগিতা ও পরামর্শ দেওয়াসহ সহযোগিতা করার আহ্বান জানিয়েছিলাম। তার ধারাবাহিকতায় সদ্য সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সহযোগিতা চাইবো। তিনি যদি আসেন, অবশ্যই একসঙ্গে উন্নত রাজশাহী গড়তে কাজ করবো।’
এ সময় নবনির্বাচিত মেয়রপত্নী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহীন আকতার রেনী বলেন, ‘নাগরিকদের চাহিদায় খায়রুজ্জামান লিটন মেয়র নির্বাচিত হয়েছেন। সহর্ধমিনী হিসেবে তার কাজে সহযোগিতা করবো। তাছাড়াও আমি যখন নির্বাচনি মাঠে ছিলাম, তখন নারীরা তাদের দাবি ও ইচ্ছের কথা বলেছেন, আমি সেগুলো নবনির্বাচিত মেয়রের কাছে তুলে ধরবো এবং বাস্তবায়নের চেষ্টা করবো। সার্বিকভাবে তার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবো।’
প্রসঙ্গত, রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে নৌকা প্রতীকের খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৯৬টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৭ হাজার ৭৭০ ভোট।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম