ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ফেনী প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৫৯

ফেনী ফেনী সদরের ধর্মপুরের সুলতানপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সুমন ওরফে লাল সুমন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক শাফায়েত জামিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই এলাকায় র‌্যাবের টহল দলের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলিবিনিময়কালে এ ঘটনা ঘটেছে। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তার নামে ফেনী মডেল থানায় তিনটি মামলাসহ ছয়-সাতটি মামলা রয়েছে।’ তিনি বলেন, ‘সুমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সে সুলতানপুর এলাকার মাদু মিয়া প্রকাশ মানু মিয়ার ছেলে।’

র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ওয়ানশুটার গান এবং আনুমানিক চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি