চট্টগ্রামে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ অক্টোবর ২০১৮, ০৮:৫২আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ০৮:৫৮

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর ফিরোজ শাহ এলাকায় পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের সিনিয়র অফিসার রেজাউল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, জোহরা বেগম (৬০), নুরজাহান বেগম (৪৫) ও তার আড়াই বছর বয়সী মেয়ে ফজলুন্নেসা।

রেজাউল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরীর ফিরোজ শাহ এলাকায় পাহাড় ধসে নিহতদের বসতঘরের ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে তারা তিনজন মাটি চাপা পড়ে মারা যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেয়ে উদ্ধার অভিযান চালাই। পরে মাটি খুঁড়ে নিহত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম