কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বিঘ্নিত

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ০৯:৪৬আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ০৯:৫২

পাটুরিয়া ফেরিঘাট (ছবি: সংগৃহীত) কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলদিয়া রুটে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় উভয় পারের মধ্যে যানবাহন পারাপার বিঘ্নিত হয়। কুয়াশার কারণে মাঝ পদ্মায় আটটি ফেরি ও পাটুরিয়া ঘাটে আরও আটটি ফেরি নোঙর করতে বাধ্য হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহাকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দন রাসেল বাংলা ট্রিবিউনকে ফেরি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা থেকে ঘন কুয়াশার কারণে ওই রুটের সব ফেরি চলাচল বন্ধ ছিল।

ফেরির মাস্টারদের বরাত দিয়ে তিনি আরও জানান, কুয়াশার মাত্রা এত বেশি ছিল যে কাছের বস্তুটিও দেখা সম্ভব ছিল না। যে কারণে দুর্ঘটনার শঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার মাত্রা কমে আসলে সকাল সাতটা থেকে চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে আড়াইশ’ পণ্যবাহী ট্রাক ও ৬০টির মতো যাত্রীবাহী কোচ আটকে রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম