ভোটের অধিকার কেড়ে নিয়ে আ.লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: ফখরুল

কুমিল্লা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৯, ১১:২৮আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১১:৩৬

নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লায় যাত্রাবিরতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই ভোটের অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রশাসন সম্পূর্ণভাবে গণশত্রুতে পরিণত হয়েছে। নির্বাচনের আগের সহিংসতা, ভোটের দিনের সহিংসতা এবং নির্বাচন পরবর্তী সহিংসতার মধ্য দিয়ে আজ গোটা বাংলাদেশে একটা সহিংস ত্রাস এবং ভীতির নৈরাজ্য সৃষ্টি করেছে।’

গত ৩০ ডিসেম্বর রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীকে দেখতে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা নোয়াখালী যাওয়ার পথে শনিবার (৫ জানুয়ারি) সকালে কুমিল্লার একটি রেস্টেুরেন্টে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ‘আমরা দেখেছি নোয়াখালীতে আমাদের একটি বোন ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণসহ সারা বাংলাদেশের সহিংসতার আমরা নিন্দা জানিয়েছি এবং জনগণের কাছে প্রতি আমরা আহ্বান জানিয়েছি এই সহিংসতাকে তাদের প্রতিরোধ করা প্রয়োজন। নির্বাচন কমশিনের কাছে আমরা বলেছি তাদের উচিত হবে এই সহিংসতা সম্পূর্ণভাবে বন্ধ করা।’  

এসময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

 

/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান