রোহিঙ্গা ক্যাম্পে অ্যাঞ্জেলিনা জোলির একদিন (ভিডিও)

কক্সবাজার প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৩

কক্সবাজারে অ্যাঞ্জেলিনা জোলি হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। সেখানে প্রায় তিনঘণ্টা অবস্থানকালে নির্যাতিত রোহিঙ্গা নারী-পুরুষদের সঙ্গে কথা বলেছেন জোলি। রোহিঙ্গা শিশুদের সঙ্গেও কিছু সময় কাটান তিনি।  কক্সবাজারে অ্যাঞ্জেলিনা জোলি  সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একটি বেসরকারি বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান অ্যাঞ্জেলিনা জোলি। এরপর সরাসরি কক্সবাজারের ইনানীতে একটি হোটেলে ওঠেন। দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ২১নং রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান তিনি। সেখানে জোলি মিয়ানমারে নির্যাতন ও ধর্ষণের শিকার রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের ভয়াবহ অভিজ্ঞতার কাহিনি শোনেন।

কক্সবাজারে অ্যাঞ্জেলিনা জোলি

টেকনাফের চাকমারকুল ২১নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা রোহিঙ্গা নেতা রশিদ উল্লাহ জানান, ‘হলিউডের এই অভিনেত্রী সোমবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে ৩০ জন রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলেছেন। এ সময় আবেগাপ্লুত হয়ে ধর্ষণের শিকার নারীদের বুকে জড়িয়ে ধরেন তিনি। জোলি তাদের ধৈর্য ধরার পরামর্শ দেন। একইসঙ্গে রোহিঙ্গা শিশুদের সঙ্গেও কিছুক্ষণ সময় কাটান।’ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অ্যাঞ্জেলিনা জোলি

ওই ক্যাম্পের জি-ব্লকে অবস্থানরত রোহিঙ্গা যুবক জহির আহমদ জানান, ‘অ্যাঞ্জেলিনা জোলি প্রথমে ক্যাম্পে এসে ব্র্যাকের একটি কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন। সেখানে ব্র্যাকের কর্মকর্তা, রোহিঙ্গা কমিউনিটি নেতা ও বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। পরে নির্যাতনের শিকার কিছু রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলেন এবং তাদের ছবি তুলে নিয়ে যান। জোলি প্রায় তিনঘণ্টা ক্যাম্পে অবস্থান শেষে হোটেলের উদ্দেশে রওনা হন।’ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অ্যাঞ্জেলিনা জোলি

২০১৭ সালের ২৫ আগস্ট সন্ত্রাসবিরোধী অভিযানের নামে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণ, নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী। এতে প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার শিবিরগুলোতে এখন দিন কাটছে তাদের। এসব রোহিঙ্গা নারীর নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা শুনে ঢাকায় আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জিলিনা জোলি। সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জোলি যৌন নিপীড়নের শিকার রোহিঙ্গা নারীদের দেখতে বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন। কিন্তু সে সময়ে দেশে নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনসহ বিভিন্ন কারণে এর আগে অন্তত চারবার অ্যাঞ্জেলিনা জোলির বাংলাদেশ সফর বাতিল করা হয়। টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অ্যাঞ্জেলিনা জোলি

গত বছরের ২১ মে জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি টেকনাফের বাহারছড়ার শামলাপুর মনখালী ব্রিজের পাশে অস্থায়ী রোহিঙ্গা শিবিরের শিশুদের সঙ্গে সময় কাটান। টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অ্যাঞ্জেলিনা জোলি

অ্যাঞ্জেলিনা জোলির আগামীকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ার কুতুপালং এক্সেটেনশন রোহিঙ্গা ক্যাম্প-৪ পরিদর্শন করার কথা রয়েছে। সেখানে নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পাশাপাশি ইউএনসিআর, ব্র্যাক, রিলিফ ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা করার কথা রয়েছে তার। এছাড়াও ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন দাতা সংস্থা ও এনজিও পরিচালিত স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান পরিদর্শন করার কথা রয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। পাঁচ দিনের বাংলাদেশ সফরে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করার কথা রয়েছে।

 

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী