আত্মসমর্পণকারী ইয়াবা কারবারিরা কারাগারে

কক্সবাজার প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৬

আত্মসমর্পণ অনুষ্ঠানে ইয়াবা কারবারিরা (ছবি– প্রতিনিধি)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে পুলিশের কাছে আত্মসমর্পণকারী ১০২ জন ইয়াবা কারবারিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (১৬ ফেব্রুয়ারি) কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (টেকনাফ) বিচারক দেলোয়ার হোসেন এ আদেশ দেন। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. ইকবাল হোসেন জানান, আজ (শনিবার) দুপুরে পুলিশের কাছে ১০২ জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করে, যাদের সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিচারকের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়।

এ ব্যাপারে আদালত পরিদর্শক মো. দিদারুল আলম জানান, আত্মসমর্পণকারী ইয়াবা কারবারিদের বিরুদ্ধে দুইটা মামলা  হয়েছে; একটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, অন্যটা অবৈধ অস্ত্র আইনে।

এদিন দুপুর ১২টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণকারী ১০২ জন ইয়াবা কারবারি ৩ লাখ ৫০ হাজার ইয়াবা ও ৩০টি দেশীয় পিস্তল জমা দেয়। পরে তিনটা বাসে করে তাদের কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের