ইসির নির্দেশে কুলাউড়া থানার ও‌সি প্রত্যাহার

মৌলভীবাজার প্র‌তি‌নি‌ধি
১৭ মার্চ ২০১৯, ০৫:১১আপডেট : ১৭ মার্চ ২০১৯, ০৫:১১

কুলাউড়া থানা পঞ্চম উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের দ্বিতীয় ধা‌পে সোমবার (১৮ মার্চ) মৌলভীবাজার জেলার উপ‌জেলাগুলোতে নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে। তবে নির্বাচনের এক‌দিন আ‌গেই কুলাউড়া থানার অ‌ফিসার ইনচার্জ মো. শামীম মুসা‌কে নির্বাচন কমিশনের এক আ‌দেশে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

শ‌নিবার (১৬ মার্চ) দুপুরে ওসি শামীম এ বিষয়ে আদেশ পান। পরে তিনি কুলাউড়া থানার ও‌সি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর কা‌ছে দা‌য়িত্বভার হস্তান্তর ক‌রে‌ন।

জানা যায়, নির্বাচন কমিশনের নির্দেশে শামীম মুসাকে মৌলভীবাজার পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। সেখান থেকে তাকে ঢাকা সিআইডিতে বদলি করা হয়। নতুন ওসি নিয়োগ না দেওয়ায় কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী শনিবার থেকে উক্ত শূন্য পদে দায়িত্বভার গ্রহণ করেছেন।

এদি‌কে আসন্ন ১৮ মার্চ কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের একদিন আ‌গে (১৬ মার্চ) কি কারণে ওসিকে বদলি করা হয়েছে তা জানা যায়নি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম