নির্বাচনে দায়িত্ব পালনকারীদের ওপর হামলা পূর্বপরিকল্পিত: সিইসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ মার্চ ২০১৯, ১৪:২৭আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৪:৩৫

সিইসি কে এম নূরুল হুদা (ফাইল ছবি) নির্বাচনে দায়িত্ব পালনকারীদের ওপর হামলার ঘটনা পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, ‘নিরাপত্তায় কোনও গাফলতি ছিল না। দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে সুযোগ বুঝে এ হামলা চালিয়েছে। এর সঙ্গে যারা জড়িত, তদন্ত করে তাদের খুঁজে বের করা হবে। এ বিষয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ 

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে সিইসি সম্মিলিত সামরিক হাসপাতালে আসেন। সেখানে তিনি আহতদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। আহতদের কয়েকজনের সঙ্গে কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে। কেউ অভিযোগ করলেই নির্বাচন ত্রুটিপূর্ণ হয়ে গেল, বিষয়টি এমন নয়। পাহাড়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে।’

উল্লেখ্য, সোমবার উপজেলা পরিষদ নির্বাচন শেষে ব্যালট বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম নিয়ে উপজেলা সদরে ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তদের ব্রাশফায়ারে দুই নির্বাচনি কর্মকর্তাসহ সাত জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন আনসার সদস্য। তাদের মধ্যে দুজন নারী। সাজেক ইউনিয়নের একটি কেন্দ্রের ফল ঘোষণা শেষে চাঁদের গাড়িতে করে বাঘাইছড়ি উপজেলা সদরে ফিরছিলেন তারা।

এদিকে মঙ্গলবার সকাল ৯টার দিকে রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঙ্গচঙ্গ্যাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার আলিক্ষ্যং এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন- 

এবার বিলাইছড়িতে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটিতে ব্রাশফায়ারে দু্ই নির্বাচনি কর্মকর্তাসহ নিহত ৭

রাঙামাটিতে সাতজন নিহতের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম