মেঘনায় ট্রলার ডুবে নারী, পুলিশ ও ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ২২:০৫আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ০০:৪২

মেঘনায় নিখোঁজদের উদ্ধারে অভিযান (ছবি-নারায়ণগঞ্জ প্রতিনিধি)

ভোটকেন্দ্রে দায়িত্ব পালন শেষে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ফেরার পথে মেঘনা নদী পাড়ি দেওয়ার সময় চরহোগলা এলাকায় ট্রলার ডুবে পুলিশের একজন অ্যাসিসট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) ও ব্যাংক কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। তারা হলেন– এটিএসআই মো. সেলিম ও ইউসিবিএল ব্যাংকের মেঘনা শাখার ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিন। রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় ঝড়ের সময় এই ঘটনা ঘটে। 

মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়। এছাড়া আরও একজন নারী আনসার সদস্যকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে একাধিক সূত্রে জানা গেছে। 

মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে দুই বা তিন জন নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ‘ট্রলারটি নারায়ণগঞ্জ এলাকায় ডুবেছে বলে শুনেছি।’

এদিকে, নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান- নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যসহ ট্রলারটিতে ১৯-২০ জন ছিলেন। এক পুলিশ সদস্যসহ তিন জন নিখোঁজ রয়েছেন। 

ফতুল্লার পাগলার কোস্টগার্ডের সাব লে. এম মমতাজুল আসিফ জানান, নির্বাচনি সামগ্রী নিয়ে মেঘনা নদীতে ট্রলার উল্টে যাওয়ার ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে ৩ জন নিখোঁজ রয়েছেন। তার মধ্যে একজন পুলিশের সদস্য রয়েছে। অস্ত্র-গুলির ও ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী কী হয়েছে তা এখনও জানা যায়নি।

 

  

/এমএএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি