আ.লীগ বিদ্রোহী প্রার্থী হলেন ফুলবাড়ীর চেয়ারম্যান

কুড়িগ্রাম প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ২৩:১৯আপডেট : ৩১ মার্চ ২০১৯, ২৩:২১

গোলাম রব্বানী সরকার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী গোলাম রব্বানী সরকার। তিনি মোটরসাইকেল প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান শেখকে ১৬৭ ভোটে পরাজিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব এ তথ্য নিশ্চিত করে জানান, মোটর সাইকেল প্রতীক নিয়ে গোলাম রব্বানী সরকার পেয়েছেন ৩৩ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান শেখ নৌকা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ১৪৩ ভোট।

প্রথম ধাপে কুড়িগ্রামের ৯ টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। উচ্চ আদালতের নির্দেশে ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়।

ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৫২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ১ লাখ ২৬ হাজার ৪শ ৯৭ জন। নির্বাচনে মোট ৫২ দশমিক ৫৩ শতাংশ ভোট পড়েছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান আর ভেনিজুয়েলা এক নয়: ট্রাম্প
ইরান আর ভেনিজুয়েলা এক নয়: ট্রাম্প
যমুনায় পানি বাড়তেই চরাঞ্চলে ভাঙন শুরু
যমুনায় পানি বাড়তেই চরাঞ্চলে ভাঙন শুরু
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি