রাজবাড়ীতে ১২ টাকার ইনজেকশন ৭০০ টাকা বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৯, ২০:০১আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২০:০১

১২ টাকার ওষুদ ৭০০ টাকায় বিক্রি করায় একটি ফার্মেসিকে জরিমানা

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সর্দার বাসস্ট্যান্ড এলাকার খান ফার্মেসিকে ১২ টাকা দামের একটি ইনজেকশন ৭০০ টাকা বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজবাড়ী কার্যালয়।

রবিবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় পাংশায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাংশা বাজারের সর্দার বাসস্ট্যান্ডের পাশে খান ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে ফেডরিন নামে একটি ইনজেকশন বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ওই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার ২৫% অভিযোগকারীকে দেওয়া হবে।

এছারাও মেয়াদ উত্তীর্ন রি-এজেন্ট ব্যবহার করে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কাজ করার দায়ে লিজা হেলথ কেয়ারকে ৫২ ধারায় ৩০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও মিষ্টান্ন সামগ্রী তৈরি ও সংরক্ষণের দায়ে ৪৩ ধারায় নাইম হোটেলকে ৪ হাজার এবং মুসলিম দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী