টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

কক্সবাজার প্রতিনিধি
১১ মে ২০১৯, ০৯:০৫আপডেট : ১১ মে ২০১৯, ০৯:১৩

বন্দুকযুদ্ধ কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুদু মিয়া (৩৪) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১১ মে) দিনগত রাত ২টার দিকে উপজেলার মণ্ডার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুদু মিয়া উপজেলার নাজির পাড়ার হাজী সুলতান আহমদের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানিয়েছেন, টেকনাফ উপজেলা সদরের সাগর উপকূলীয় মণ্ডার ডেইল এলাকায়  মাদকবিরোধী অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী দুদু মিয়ার মৃতদেহ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় অস্ত্র, ১৩টি গুলি ও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহত দুদু মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ছয়টি মামলা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণায়ের করা তালিকায়ও তার নাম রয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম