গাইবান্ধায় কারাগার থেকে আসামি নিখোঁজ

গাইবান্ধা প্রতিনিধি
২৫ মে ২০১৯, ০৪:২৫আপডেট : ২৫ মে ২০১৯, ০৪:২৫

গাইবান্ধা জেলা গাইবান্ধা জেলা কারাগার থেকে বকুল হোসেন (৩২) নামে মাদক মামলার এক আসামি নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৪ মে) বিকেলে এই ঘটনা ঘটে। জেল সুপার জানান, বকুল পালিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বকুলের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। মাদক মামলায় গ্রেফতারের পর তাকে এক মাস আগে জেলা কারাগারে পাঠায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে জেল সুপার মাহাবুবুল আলম ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিদিনের মতো বিকালে আসামিদের হিসাব করা হয়। সব আসামিরা থাকলেও বকুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কারা কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।’
জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার বলেন, ‘এমন ঘটনা শুনেছি। তবে কারা কর্তৃপক্ষের কেউ আমাকে বিষয়টি নিশ্চিত করেনি।’
এদিকে বকুলের নিখোঁজের ঘটনাটি জানা নেই জেলা প্রশাসক আব্দুল মতিনের। তিনিও ফোনে পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানানোর কথা বলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি