চাপ নেই শিমুলিয়া ঘাটে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩১ মে ২০১৯, ১২:৪৫আপডেট : ৩১ মে ২০১৯, ১২:৫৩

অন্যান্য শুক্রবারের মতোই গাড়ির স্বাভাবিক চাপ শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখী মানুষের বাড়ি ফেরা শুরু হয়েছে। আজ শুক্রবার থেকেই মূলত ঈদযাত্রা শুরু হলেও মুন্সীগঞ্জের লৌহজং এর শিমুলিয়া ঘাটে যানবাহনের তেমন কোনও চাপ নেই। মহাসড়কে ট্রাকের চলাচল সীমিত ও ঘাট পারাপার বন্ধ করা হয়েছে। আর নৌরুটে যুক্ত করা হয়েছে আরও তিনটি ফেরি। এতে করে ঘাটে কোনও যানজট নেই। শুক্রবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৭০০ যান পারাপার হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

শিমুলিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ‘ঘাটে যানবাহনের চাপ স্বাভাবিক। ট্রাক আটকে রাখা হচ্ছে। পরে সুযোগ বুঝে পার করে দেওয়া হবে। এর মধ্যে ঘাটে প্রায় ৫০/৬০টি ট্রাক রয়েছে। সকালে ছোট গাড়ির একটু চাপ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও কমে আসছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, ‘কিছু ফেরি ডকে ছিল। মেরামত করে সেখান থেকে তিনটি ফেরি এ নৌরুটে দেওয়া হয়েছে। এখন মোট ১৮ টি ফেরি চলছে। ঘাটে যানবাহনের চাপ স্বাভাবিক আছে। কোনও সমস্যা হবে না আশা করি।’

এদিকে, ঢাকা-মাওয়া মহাসড়কে গাড়ির চাপও স্বাভাবিক বলে জানিয়েছেন হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার। তিনি জানান, ‘মহাসড়কে ছোট গাড়ির একটু চাপ আছে। সেটা প্রতি শুক্রবারই থাকে। এছাড়া বড় গাড়ির তেমন কোনও চাপ নেই। যান চলাচল স্বাভাবিক আছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান