বান্দরবানে বেড়াতে গিয়ে সাব-লেফটেন্যান্টসহ দু’জন পানিতে ডুবে নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি
৩০ জুন ২০১৯, ২৩:১৭আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৩:২৪

বান্দরবানে বেড়াতে গিয়ে সাব-লেফটেন্যান্টসহ দু’জন পানিতে ডুবে নিখোঁজ

বান্দরবানের রুমার পাইন্দুখাল পার হতে গিয়ে নৌবাহিনীর একজন সাব-লেফটেন্যান্টসহ দুইজন পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ সাব-লেফটেন্যান্টের নাম সাইফুল্লাহ (২৩)। অপরজন একটি আর্ট কলেজের ছাত্রী জান্নাত (১৮)। শনিবার (২৯ জুন) সন্ধ্যা থেকে তারা নিখোঁজ হন। আজ রবিবার সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধারে অভিযানে নেমেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লেফটেন্যান্ট আসিফসহ ছয়জনের একটি দল বান্দরবানে বেড়াতে যায়। তারা তিন দিন ধরে রোয়াংছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখেন। রোয়াংছড়ি হয়ে রুমা উপজেলার তিনাপ সাইতার নামে একটি ঝরনা থেকে ফেরার পথে পাইন্দু খাল পার হওয়ার সময় পানিতে ডুবে শনিবার সন্ধ্যায় তারা নিখোঁজ হন।
এ বিষয়ে বান্দরবান পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার বলেন, একজন সাব-লেফটেন্যান্টসহ দুইজন পাহাড়ি ছড়া পার হওয়ার সময় নিখোঁজ হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও আজ খবর পেয়ে পুলিশ সেখান গেছে। পায়ে হেঁটে ছয় ঘণ্টা লাগে দুর্গম ওই এলাকায় যেতে। মোবাইল নেটওয়ার্কও নেই। এ কারণে খবর পেতে দেরি হয়েছে।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের