নেত্রকোনায় পাঁচ ডেঙ্গু রোগী শনাক্ত

নেত্রকোনা প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ২১:২৪আপডেট : ৩১ জুলাই ২০১৯, ২১:৩৮

নেত্রকোনা নেত্রকোনাতে ডেঙ্গু আক্রান্ত পাঁচ জন রোগী শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডাক্তার তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৩০ জুলাই) রাতে ডেঙ্গু আক্রান্ত একজন রোগী থাকলেও বুধবার (৩১ জুলাই) বিকাল নাগাদ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত পাঁচ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে একজন মোহনগঞ্জ উপজেলার আর বাকিরা সবাই জেলা শহরের। আক্রান্তরা ঢাকা থেকে জীবাণু বহন করে এসে অসুস্থ হয়েছেন বলে দাবি তার।

সিভিল সার্জন আরও জানান, বেশ কয়েকজন হাসপাতালে ডেঙ্গু শনাক্ত করতে এসে ব্যবস্থা না থাকায় ফিরে গেছেন।

জেলার ১০টি সরকারি হাসপাতালের কোনোটিতেই ডেঙ্গু শনাক্তের ব্যবস্থা না থাকা নিয়ে জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, ‘‘দুই একদিনের মধ্যে ডেঙ্গু শনাক্তের কিট ‘রিএজেন্ট’ এসে পৌঁছাবে। এজন্য সিভিল সার্জন ও আমি চেষ্টা করছি। দ্রুত হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণসহ চিকিৎসার সব ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া  হয়েছে। এরইমধ্যে ডেঙ্গু রোগীদের জন্য দুইটি বেড রাখার পাশাপাশি হাসপাতালে ডেঙ্গু কর্নার স্থাপন করা হচ্ছে।’’

সিভিল আরও জানান, বেসরকারি ক্লিনিকগুলোকে বলা হয়েছে, তারা কম খরচে ডেঙ্গু রোগীর পরীক্ষার ব্যবস্থা করছে। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে বলে জানান জেলা প্রশাসক।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান