শেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ছাত্রলীগ নেতা নিহত

শেরপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৯, ১৮:১৭আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৮:২৬

রহুল আমীন রিপন শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাবেক ছাত্রলীগ নেতা রহুল আমীন রিপন (২৬) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার মীরগঞ্জ মহল্লার মুরগীর ব্যবসায়ী কালু মিয়ার ছেলে ও শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক।

বুধবার (৭ আগস্ট) বিকালে জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম সাংবাদিকদের জানান, ‘মঙ্গলবার (৬ আগস্ট) রাতে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট কড়ইতলা এলাকায়  দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে মাদক বেচাকেনা নিয়ে ঝামেলা হচ্ছে- এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেখানে এক অজ্ঞাতনামা যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আমরা আজ জানতে পারি, নিহত ওই যুবকের নাম রুহুল আমীন রিপন। তার বিরুদ্ধে শেরপুর-জামালপুর জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।’

এঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এএসআই আরিফুল হকসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। আহত চার পুলিশ সদস্য শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন