স্পিরিট পানে ৬ জনের মৃত্যুর ঘটনায় মামলা

নোয়াখালী প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪২

নোয়াখালী নোয়াখালীর কোম্পানীগঞ্জে হোমিও দোকানের রেকটিফাইড স্পিরিট পানে ৬ জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে কোম্পানীগঞ্জ থানায় এই ঘটনায় মামলা দায়ের করা হয় (মামলা নং-২৭, তারিখ ২৮/৯/২০১৯ইং)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, নিহত নূর নবী মানিকের ভাগ্নে শাহজাহান সাজু বাদী হয়ে রফিক হোমিও হলের মালিক ডা. সৈয়দ জায়েদ উল্যাহ ও তার ছেলে মিজানুর রহমান প্রিয়মকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শিশির কুমার বিশ্বাস জানান, ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বসুরহাট বাজারের পান বাজার সংলগ্ন রফিক হোমিও হল দোকানের স্পিরিট পান করে ছয় জনের মৃত্যু হয়। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর ঘটনা ঘটে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকায় আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ শুক্রবার রাতে স্পিরিট বিক্রেতার ছেলে মিজানুর রহমান প্রিয়মকে আটক করে। পরে তার দেওয়ার তথ্যমতে, তার বাবা স্পিরিট বিক্রেতা ডা. জায়েদ উল্যাহকে শনিবার ভোর রাতে ফেনীর দাগনভূইয়ায় অভিযান চালিয়ে পুলিশ আটক করে।

নিহতরা হলেন- উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের বাঁশ বেপারি বাড়ির নূর নবী মানিক (৫০), একই এলাকার ক্ষিরত মহাজন বাড়ির রবি লাল রায় (৫৫), মোহাম্মদনগর গ্রামের মহিন উদ্দিন (৪০), চর কাঁকড়া ইউয়িনের ৪নং ওয়ার্ডের আবদুল খালেক (৫৮), সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মতলব মিয়ার বাড়ির মো. সবুজ (৬০) এবং শনিবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের ওমর ফারুক লিটন (৫৫) মারা যান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি