দুর্গাপূজা উপলক্ষে সীমান্তে বিএসএফকে বিজিবি’র মিষ্টি উপহার

হিলি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৯, ১৩:৫১আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৪:০১

দুর্গাপূজা উপলক্ষে সীমান্তে বিএসএফকে বিজিবি’র মিষ্টি উপহার হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্গাপূজা উপলক্ষে সীমান্তে বিএসএফকে বিজিবি’র মিষ্টি উপহার

শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন ও  আটাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার এসি জয়পাল শিংয়ের হাতে চার প্যাকেট মিষ্টি তুলে দিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে দুর্গাপুজার শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। এসময় সেখানে বিজিবির চেকপোস্ট কমান্ডার নায়েক রাকিব হোসেন ও বিএসএফের চেকপোস্ট কমান্ডার সুদর্শন কুমারসহ উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন।  সীমান্তে বিএসএফ ও বিজিবি’র সদস্যরা

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘গতকাল শুক্রবার থেকে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার জয়পুরহাট ২০-বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে দুই বাহিনী যেন তাদের দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যে প্রতিবছর বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানায়। হিলি সীমান্তেও এই রেওয়াজ চলে আসছে। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি