গ্যাস লাইনে বিস্ফোরণ: দুই তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ নভেম্বর ২০১৯, ১৩:৩০আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৭:১২

গ্যাস লাইনে বিস্ফোরণ: দুই তদন্ত কমিটি চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণে দেয়াল ধসে সাত জন নিহত হওয়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি চট্টগ্রাম জেলা প্রশাসন ও আরেকটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে। জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ও পুলিশের সহকারী কমিশনার নোবেল চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জানান, জেলা প্রশাসনের এডিএম এজেডএম শরীফুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হযেছে। দলের অন্য সদস্যরা হলেন−ওসি কোতোয়ালি, ফায়ার সার্ভিসের একজন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একজন ও সিটি করপোরেশনের একজন প্রতিনিধি।
এছাড়া পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মেহেদি হাসানকে প্রধান করে এই কমিটি করা হয়। অপর সদস্যরা হলেন−এডিসি (সিটি এসবি বন্দর) মঞ্জুর মোর্শেদ ও সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা। তাদের দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণে সাত জন নিহত হন। এ ঘটনায় আহত হন কমপক্ষে ১০ জন। রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পাথরঘাটার বড়ুয়া ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: 

চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণ, নিহত ৭

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান