ইউপিডিএফ সদস্য পরেশ ত্রিপুরাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২০, ১১:৫৬আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১২:১১

হত্যা

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য পরেশ ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে জেলার পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন এ কথা জানান।

অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন আরও বলেন,‘ইউপিডিএফের অভ্যন্তরীন কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে খাগড়াছড়ি নিয়ে আসবে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।’

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল রবিবার পানছড়ি বাজার বয়কট ও সোমবার অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ। এ সংগঠনের পানছড়ি থানা ইউনিটের সংগঠক রূপায়ন চাকমা শনিবার (১১ জানুয়ারি) সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, ইউপিডিএফ সদস্য পরেশ ত্রিপুরাকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে আগামীকাল ১২ জানুয়ারি (রবিবার) পানছড়ি বাজার বয়কট করা হবে। পরদিন অর্থাৎ ১৩ জানুয়ারি (সোমবার) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বেলা শান্তিপূর্ণ সড়ক অবরোধ পালন করা হবে। তবে অ্যাম্বুলেন্স, জরুরি বিদ্যুৎ, ফায়ার সার্ভিস এবং ধর্মীয় পুরোহিত ও সংবাদ কর্মীদের ব্যবহৃত গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে। ওই কর্মসূচি সফল করতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে একদল সন্ত্রাসী মোটরসাইকেলে করে মরাটিলায় গিয়ে গুলি করে পরেশ ত্রিপুরাকে হত্যা করে। পরেশ ত্রিপুরা গত ৮ বছর ধরে ইউপিডিএফের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মরাটিলা গ্রামের বাসিন্দা।

 

 

 

 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি