পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ডে দল বিব্রত: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৬আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪০

দর্শনায় থানা উদ্বোধনের সময় মোনাজাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের আগাছা পরিষ্কারে অভিযান শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘যুব মহিলা লীগের বহিষ্কৃত নেতা শামীমা নূর পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ডে দল বিব্রত। শুধু পাপিয়া নয়, দুষ্কৃতকারীদের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় নতুন থানা উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ নিয়ে বাম সংগঠনগুলোর আপত্তি এবং হেফাজতের প্রতিহতের ঘোষণার বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনার দেশে সাম্প্রদায়িকতার কোনও স্থান নেই। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমাদের সাধারণ সম্পাদক দলের অবস্থান পরিষ্কার করেছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তবর্তী হওয়ায় চুয়াডাঙ্গা খুবই গুরুত্বপূর্ণ জেলা। দর্শনা অন্যতম একটি স্থান। দর্শনাবাসীর প্রাণের দাবি অনুযায়ী, দর্শনাকে থানায় রূপান্তর করা হলো। খুব শিগগিরই এটাকে উপজেলায় পরিণত করা হবে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে রয়েছে।’

থানা উদ্বোধনের পর চুয়াডাঙ্গা জেলা পুলিশ আয়োজিত জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী এক জনসভায় যোগ দেন আসাদুজ্জামান খান কামাল। সেখানে মন্ত্রীর হাতে ফুল দিয়ে জেলা পুলিশের তালিকাভুক্ত শতাধিক মাদক ব্যবসায়ী আত্মসমপর্ণ করেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলি আজগর টগর, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের