পদ্মায় নৌকাডুবি: শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ৩৩

রাজশাহী প্রতিনিধি
০৬ মার্চ ২০২০, ২১:৪৯আপডেট : ০৬ মার্চ ২০২০, ২২:১৬

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা রাজশাহীর শ্রীরামপুরে পদ্মা নদীতে ৪০ জন যাত্রী নিয়ে দুটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৩৩ জন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

উদ্ধার অভিযান চলছে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, পদ্মার ওপারে পবা উপজেলার চরখিদিরপুর গ্রামের ইনসার আলীর ছেলে রুমন আলীর (২৬) সঙ্গে বৃহস্পতিবার (৫ মার্চ) রাজশাহী শহর সংলগ্ন পবা উপজেলার ডাঙেরহাট গ্রামের শাহীন আলীর মেয়ে সুইটি খাতুনের (২০) বিয়ে হয়। বিয়ের পর ওই দিনই বরের বাড়িতে নেওয়া হয় কনেকে। পরে শুক্রবার দুপুরের দিকে কনে সুইটির আত্মীয়-স্বজনরা বর-কনেকে আনতে চরখিদিরপুর গিয়েছিলেন। ফেরার পথে সন্ধ্যায় শ্রীরামপুরে পদ্মায় ৪০ জন যাত্রী নিয়ে দুটি নৌকা ডুবে যায়। সাঁতরে ছয় যাত্রী নদীর পাড়ে উঠতে সক্ষম হন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার অভিযান চলছে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, হাসপাতালে ছয় জনকে আনা হয়। এর মধ্যে রাজপাড়া থানার বসুয়া এলাকার ৬ বছরের শিশু মরিয়ম মারা গেছে। এছাড়া ওই এলাকার বুলু (৩০), নাসরিন (৩৫) এবং শ্রীরামপুর এলাকার খাদেমুল (৩৫) ও রাতুল (১৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আরেকজন সুস্থ আছেন।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি