ওবায়দুল কাদেরসহ মন্ত্রীদের কটূক্তি করায় যুবক গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
২২ মার্চ ২০২০, ১৯:৪৩আপডেট : ২২ মার্চ ২০২০, ১৯:৪৮

গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কয়েকজন মন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় সুমন সওদাগর (৩৫) নামে এক যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় ওই যুবকের বিরুদ্ধে মন্ত্রীদের কটূক্তি করার অভিযোগ এনে শনিবার বিকালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপরই মধ্যরাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার সওদাগর পাড়া গ্রামের আওরঙ্গজেব সওদাগরের ছেলে সুমন সওদাগর তার ফেসবুক পেজে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ কয়েকজন মন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করে আপত্তিকর লেখা পোস্ট করেন। লেখাটি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে

ক্ষুব্ধ প্রতিক্রিয়া শুরু হলে ওই রাতেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বাদী হয়ে সুমন সওদাগরকে আসামি করে বকশীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় শনিবার মধ্যরাতে সুমন সওদাগরকে গ্রেফতার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হয়েছে এবং রবিবার সকালে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বিচারক সোলায়মান কবির আসামি সুমন সওদাগরকে হাজতে পাঠিয়ে দিয়ে আগামী ২৫ মার্চ তার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেন। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’