দু’দিনের বেতনের টাকায় স্বাস্থ্য বিভাগকে চিকিৎসা সামগ্রী দিলো জেলা প্রশাসন

পঞ্চগড় প্রতিনিধি
২৯ মার্চ ২০২০, ০৯:৩৪আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৯:৩৬

স্বাস্থ্য বিভাগকে চিকিৎসা সামগ্রী দিচ্ছেন জেলা প্রশাসক দুই দিনের বেতনের টাকা দিয়ে চিকিৎসা সুরক্ষা সামগ্রী কিনে পঞ্চগড় স্বাস্থ্য বিভাগকে দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ)জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ৫ হাজার হ্যান্ড গ্লাভসসহ চিকিৎসা সুরক্ষা সামগ্রী সিভিল সার্জন ডা. ফজলুর রহমানের হাতে হস্তান্তর করেন। এছাড়া চিকিৎসকদের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য জেলা প্রশাসনের সহকারী কমিশনারদের ব্যবহৃত একটি মাইক্রোবাস এক মাসের জন্য দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, করোনা মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি বরাদ্দের পাশাপাশি বিভিন্ন তহবিল থেকে জেলার পাঁচ উপজেলায় অতিদরিদ্র ও দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, বৈশ্বিক এই মহামারি মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। সবার সমন্বয়ের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলা প্রশাসনের কর্মকর্তাদের দুই দিনের বেতনের টাকা দেওয়া প্রতীকী উদ্যোগ মাত্র। আশা করি এই ক্ষুদ্র প্রয়াস করোনা মোকাবিলায় অন্যদেরও এগিয়ে আসায় উৎসাহ জোগাবে। এই সময়ে সমাজের প্রত্যেককে যার যার মতো করে একে অপরকে সহায়তা করা প্রয়োজন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল