চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ এপ্রিল ২০২০, ২২:৫৩আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২৩:৪০

চট্টগ্রাম চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষার পর ৬৭ বছর বয়সী এক রোগীর রেজাল্ট পজেটিভ আসে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, শুক্রবার ৩৩ জনের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পরীক্ষা করা হয়। সেখান থেকে একজনের রেজাল্ট পজেটিভ এসেছে। আক্রান্ত ওই রোগীকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা প্রদান করা হচ্ছে। রাতেই তার বাড়ি লকডাউন করা হয়।
বাকিদের কারও শরীরের এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানান তিনি।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকার ৬টি ভবন লকডাউন করেছে জেলা প্রশাসন। ৬৭ বছর বয়সী ওই রোগীকে শনাক্তের পর শুক্রবার রাতে ভবনগুলো লকডাউন করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন আহমেদ অনিক এ তথ্য নিশ্চিত করেছেন। ওই আটটি ভবনে অর্ধশতাধিক পরিবার বসবাস করেন বলে তিনি জানান।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম