নাসিরনগরে করোনার উপসর্গ নিয়ে বিদেশ ফেরত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ০১:৪২আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০১:৪২

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিদেশ ফেরত এক ব্যক্তি মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে তিনি সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ২০ মার্চ তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরে হোমা কায়ারেন্টিন পালন করেন। নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা আশরাফী এসব তথ্য জানান।

তার মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালে থাকা রোগীরাও অনেকে সরে গেছেন।

জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাওয়া তথ্য অনুসারে, ওই ব্যক্তির বাড়ি নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের মকবুলপুর গ্রামে। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি গত ২০ মার্চ মালয়েশিয়া থেকে ফেরার পর ১ এপ্রিল পর্যন্ত হোম কোয়ারেন্টিনে ছিলেন। ৪ এপ্রিল তার শরীরে জ্বর, ব্যথা বাড়তে থাকে। আজ রাতে নাসিনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় তাকে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা ডা. সানজিদা জানান, করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে কী কারণে তিনি মারা গেছেন, স্যাম্পল পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না। ওই লাশ এখন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ইউএনও জানান, হোম কোয়ারেন্টিন শেষ হওয়ার পর ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। আজ রাতে হাসপাতালে আনার পর তার রক্ত পরীক্ষা করা হয়। সেখানে তার টাইফয়েড জাতীয় কিছু লক্ষণ ধরা পড়ে। করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে নিশ্চিত করে বলা যাবে, আসলে তিনি কী কারণে মারা গেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি