দুই জনকে গুলি: মন্ত্রীর সেই গানম্যান পিস্তলসহ গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১৫:০৯আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৫:১০

সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কিশোর কুমার সরকার গাজীপুরের কালিয়াকৈরে এক বন্ধুকে গুলি করে হত্যা ও অপর বন্ধুকে আহত করার ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের সেই গানম্যান সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কিশোর কুমার সরকারকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঢাকার আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) রাসেল শেখ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

রাসেল শেখ জানান, গ্রেফতারের সময় এএসআই কিশোর কুমার সরকারের কাছ থেকে তার ব্যবহৃত পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।   

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কিশোর কুমার সরকার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের গানম্যান হিসেবে নিয়োজিত আছেন। কিশোর ছুটিতে কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়ায় গ্রামের তার নিজ বাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশেই একটি পতিত জমিতে দুই বন্ধু শহিদ ও মঈন উদ্দিনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। কথার এক পর্যায়ে হঠাৎ তিনি দুই জনকে গুলি করেন। তার গুলিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে শহিদ নিহত এবং মঈন উদ্দিন (৩২) গুলিবিদ্ধ হয়ে আহত হন।

আরও পড়ুন- মন্ত্রীর গানম্যানের গুলিতে যুবক নিহত, আহত ১

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি