সম্পূর্ণ বেতনের দাবিতে ৬ কারখানা শ্রমিকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি
১১ মে ২০২০, ০০:০৫আপডেট : ১১ মে ২০২০, ০০:০৯

পোশাক শ্রমিকদের আন্দোলন (ফাইল ছবি) আশুলিয়ায় ও গাজীপুর এলাকায়  ছয়টি কারখানার শ্রমিকরা সম্পূর্ণ বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। রবিবার সকালে আশুলিয়ার জামগড়া ও গাজীপুরের জিরানী এলাকার বাইপাইল-আব্দুল্লাহপুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়,  ফুল বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ২য় দিনের মতো জিরানি এলাকার ডরিন গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।

এদিকে প্রতিদিনের মতো রবিবার সকালেও জামগড়া এলাকার স্টারলিং গ্রুপের দুটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেয়। বেলা ১১টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরেই সম্পূর্ণ বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বাইপাইল-আব্দুল্লাপুর সড়কে বিক্ষোভ করতে থাকে।

অন্যদিকে জামগড়া এলাকার দি রোজ নামক গার্মেন্টেসের শ্রমিকরাও সম্পূর্ণ বেতনের দাবিতে কর্মবিরতী পালন শুরু করে। প্রায় এক ঘন্টারও বেশি সময় কর্মবিরতী পালন করার পর স্থানীয় জনপ্রতিনিধি ও শিল্প পুলিশ কারখানার গিয়ে বাড়ির মালিকদের ৬০ভাগ ভাড়া নেওয়ার বিষয়টি আশ্বাস দেওয়ায় শ্রমিকরা আবারও কাজে যোগ দেয়।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, শতভাগ বেতন না পেলে তারা বাড়ি ভাড়াসহ তাদের অনান্য ব্যায় কিভাবে মেটাবেন। ফলে মানবেতর জীবন যাপন করতে হবে।

এ ব্যাপারে ঢাকা শিল্প পুলিশ -১ এর সহকারী পুলিশ সুপার জানে আলম খান বলেন, আশুলিয়ায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলেও জানান তিনি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন