প্রকাশক ও দুই সাংবাদিকের নামে ডিজিটাল আইনে মামলা

মেহেরপুর প্রতিনিধি
১৪ মে ২০২০, ১২:৩১আপডেট : ১৪ মে ২০২০, ১২:৩৯

বাম থেকে ইয়াদুল মোমিন ও এ এস এম ইমন

মেহেরপুরের স্থানীয় পত্রিকা মেহেরপুর প্রতিদিন-এর প্রকাশক, সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। পত্রিকাটির সম্পাদক ইয়াদুল মোমিন কালের কণ্ঠ’র মেহেরপুর প্রতিনিধি। বুধবার (১৩ মে) সন্ধ্যার পর মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় এই মামলা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, মেহেরপুরের স্থানীয় পত্রিকা দৈনিক মেহেরপুর প্রতিদিন-এর প্রকাশক এ এস এম ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও যুগ্ম সম্পাদক আল আমিনের নামে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহাবুল ইসলাম জানান, মামলাটির তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১১ মে দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় গাংনীর সাবেক এমপি মকবুলের বিরুদ্ধে একটি বাড়ি ২৬ বছর দখল রাখার অভিযোগ করে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের জের ধরেই ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা করা হয়েছে।

মামলার এক নম্বর আসামি পত্রিকাটির সম্পাদক ইয়াদুল মোমিন জানান, মামলার বিষয়টি তিনি শুনেছেন। প্রকাশিত সংবাদের স্বপক্ষের সব তথ্য উপাত্ত তার কাছে রয়েছে। মামলাটি আইনগতভাবেই মোকাবিলা করা হবে।

এদিকে এই পত্রিকার প্রকাশক ও রাজনীতিবীদ এএসএম ইমন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির (লিয়াকত-বাবু) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য।

 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ৩ সপ্তাহের খাদ্য পরিকল্পনা
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ৩ সপ্তাহের খাদ্য পরিকল্পনা
দুই ছাত্রের বাবার মামলা, ৩ মাদ্রাসাশিক্ষক গ্রেফতার
শরীরে গরম খুন্তির ছ্যাঁকাদুই ছাত্রের বাবার মামলা, ৩ মাদ্রাসাশিক্ষক গ্রেফতার
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি