পিসিআর ল্যাবের হার্ডওয়্যার বিকল, করোনার নমুনা পরীক্ষা বন্ধ

জামালপুর প্রতিনিধি
২৮ মে ২০২০, ১৮:৪২আপডেট : ২৮ মে ২০২০, ১৮:৪৬

পিসিআর ল্যাবের হার্ডওয়্যার বিকল, করোনার নমুনা পরীক্ষা বন্ধ

জামালপুরে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের হার্ডওয়্যার বিকল হওয়ায় বুধবার (২৭ মে) থেকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। ল্যাবের সফটওয়্যার ও হার্ডওয়্যার স্থাপনকারী প্রকৌশলীরা ল্যাবটি চালু করার জন্য বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই কাজ করছেন বলে জানিয়েছেন ল্যাব ইনচার্জ অধ্যাপক ডা. এ কে এম মুসা।

ল্যাব সংশ্লিষ্টরা জানিয়েছে, বুধবার সকাল থেকেই পিসিআর ল্যাবে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিষয়টি নিয়ে ল্যাবের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সরবরাহ ও স্থাপনকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করা হয়। আরটি-পিসিআর ল্যাব সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা ল্যাবের মূল হার্ডওয়্যার যন্ত্রপাতি তৈরির জার্মান প্রতিষ্ঠানের প্রকৌশলীদের যোগাযোগের বৃহস্পতিবার সকালে জামালপুরে আসেন। তারা ল্যাবটি সচল করার জন্য কাজ করে যাচ্ছেন।

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেছেন, জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাব বন্ধ থাকায় জেলার ৭ উপজেলা থেকে সংগৃহীত ১৫৩টি নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে