ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আইনজীবী গ্রেফতার

বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
১২ জুন ২০২০, ১৫:৪৬আপডেট : ১২ জুন ২০২০, ১৫:৫৪

ডিজিটাল নিরাপত্তা আইন বাগেরহাটের মোরেলগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে অ্যাড. গোলাম কিবরিয়া তারিককে (৪৬) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে ‘কুরুচিপূর্ণ’ ভাষা ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

অ্যাড. গোলাম কিবরিয়া তারিক বাগেরহাট জেলা আওয়ামী আইনজীবী সমিতির সদস্য। 

মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(৩) ও ২৯(২) ধারায় গোলাম কিবরিয়া তারিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ১৭। বারইখালী গ্রামের মো. জাহাঙ্গীর আলম ফরাজি  বৃহস্পতিবার মামলাটি দায়ের করেছেন।

মামলার বরাত দি‌য়ে ওসি কেএম আজিজুল ইসলাম আরও জানান, রওশনারা ক‌লে‌জের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম ফরাজির বিরু‌দ্ধে বি‌ভিন্ন সময় গোলাম কিবরিয়া তারিক সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবুকে কুরু‌চিপূর্ণ ভাষা ব্যবহার ক‌রে‌ছেন বলে অভিযোগ করা হয়েছে। তাকে আদাল‌তে পাঠা‌নো হ‌চ্ছে ব‌লেও জানান ও‌সি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই