ছেলে খুন, বাবা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৯ জুন ২০২০, ১৬:০৪আপডেট : ১৯ জুন ২০২০, ২৩:৫৮

গাজীপুর

গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক বিরোধের জেরে মোবারক হোসেন ওরফে মাফিলকে (২৮) পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে বাবা ও বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী ও ছেলের নামে বৃহস্পতিবার (১৮ জুন) থানায় মামলা করেছেন নিহতের মা। এরপর পুলিশ নিহতের বাবা সফিউল্লাহকে গ্রেফতার করেছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পারিবারিক বিষয়াদি নিয়ে বেশ কিছু দিন ধরে মোবারক হোসেনের সঙ্গে তার বাবা সফিউল্লাহ (৫৫) ও বড় ভাই ফারুকের (৩৫) বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার মধ্যরাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোবারককে তার বাবা ও বড় ভাই লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই নিহত হয় মোবারক। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে মারধরের এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
পাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহপাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা
ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর