ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআই নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ জুলাই ২০২০, ২২:৩২ আপডেট : ১৭ জুলাই ২০২০, ২৩:৪৭

নিহত এএসআই আমির হোসেন ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে আসামির ছুরিকাঘাতে নিহত হয়েছেন পুলিশের এএসআই আমির হোসেন। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত ছিলেন। তার বিপি নং-৮৪০৪০৬৪৭১১। তিনি ময়মনসিংহ জেলা সদরের কোতয়ালী থানার জিয়ারচর গ্রামের মনতাজ আলীর ছেলে।

এ ঘটনায় মণি শঙ্কর চাকমা নামে থানার আরেক এএসআই আহত হয়েছেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঘাতক মামুনকে ধরতে মাছিহাতা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রামে গ্রামে মাইকিং করে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মামুন মিয়াকে ধরতে বিকেলে সহকর্মী মণি শঙ্করকে নিয়ে অভিযানে যান আমির হোসেন। চান্দপুর বাজার এলাকায় মামুনকে ধরতে গেলে সে ধারালো অস্ত্র দিয়ে আমির ও মণি শঙ্করের ওপর আক্রমণ করে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আমিরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক এ.বি.এম. মুসা চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই আমিরের মৃত্যু হয়েছে। তার বুকের দুই পাশে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান জানান, ঘাতক মামুনকে ধরতে এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেনি পুলিশ।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ভারতের ভিসার স্লটগুলো আগেই ব্লক করে ফেলে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনার
ভারতের ভিসার স্লটগুলো আগেই ব্লক করে ফেলে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনার
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন