নরসিংদীতে অনলাইন কোরবানির হাটের ওয়েবসাইট ও অ্যাপস উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি
১৯ জুলাই ২০২০, ০৪:১২ আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৪:২৩

নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন গরুর হাটের ওয়েবসাইট ও অ্যাপস উদ্বোধন অনুষ্ঠান

নরসিংদীতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়ানোর লক্ষ্যে অনলাইন কোরবানির হাট অ্যাপস ও ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) জুম কনফারেন্সের মাধ্যমে ‘অনলাইন বিকিকিনি: নরসিংদীর কোরবানির হাট’ নামক ওয়েবসাইট এবং ‘অনলাইন নরসিংদীর কোরবানির হাট’ নামক মোবাইল অ্যাপ এর উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত জুম কনফারেন্স সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

উদ্বোধকের সঙ্গে জেলা প্রশাসক ও অন্যদের কথোপকথন।

সভায় জানানো হয়, গত বছর নরসিংদী জেলাজুড়ে ৬২টি কোরবানির অস্থায়ী পশুর হাট বসানো হলেও এবছর ছয় উপজেলায় তা কমিয়ে ২১টি হাট বসার অনুমতি দেওয়া হয়েছে। এসব কোরবানির হাটে পশু বিক্রির পাশাপাশি ক্রেতারা ঘরে বসে অনলাইনে এই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসের মাধ্যমে পশু কিনতে পারবেন। মূলত স্বাস্থ্যবিধি না মেনে পশুর হাটে ক্রেতাদের ভিড় জমানো নিরুৎসাহিত করতেই এই ডিজিটাল হাটের আয়োজন।

ভার্চুয়াল কনফারেন্সে উদ্বোধন ঘোষণা

ওই সাইট ও অ্যাপসে খামারির নাম, পশুর ছবি, আকার, রঙ, ওজন, উচ্চতা, দাঁত, জাত, দাম, বয়স এবং মুঠোফোন নম্বর দেওয়া থাকবে। এছাড়া এসব অনলাইন প্ল্যাটফর্মে থাকছে উপজেলাভিত্তিক কসাইদের নামের তালিকা। ঈদের তিনদিন আগে ওই কসাইদের করোনা পরীক্ষা করানোর উদ্যোগও নেওয়া হয়েছে। ক্রেতাদের সুবিধার্থে এমন ২৬টি পদক্ষেপ নেওয়া হয়েছে এসব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসে।

জুম কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী আশরাফুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাওসার আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) বেলাল আহমেদ প্রমুখ।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালোবাসা যখন ‘অন্ধ করে দেয়’, তখন কী হয় জানেন?
ভালোবাসা যখন ‘অন্ধ করে দেয়’, তখন কী হয় জানেন?
রাউটারে ভুল ওয়াই-ফাই ব্যান্ড ব্যবহারে ধীরগতির হতে পারে ইন্টারনেটের স্পিড
রাউটারে ভুল ওয়াই-ফাই ব্যান্ড ব্যবহারে ধীরগতির হতে পারে ইন্টারনেটের স্পিড
সরকারবিরোধী কিছুই পায়নি পুলিশ, তবু যে ধারায় কারাগারে নারী উদ্যোক্তা
সরকারবিরোধী কিছুই পায়নি পুলিশ, তবু যে ধারায় কারাগারে নারী উদ্যোক্তা
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে এক মুসলিম দেশ
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে এক মুসলিম দেশ
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি