প্রতিবন্ধীর জায়গা দখল চেষ্টা, থানায় মামলা

লিয়াকত আলী বাদল, রংপুর
২৫ জুলাই ২০২০, ১৯:৪২আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৯:৫১

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান রংপুরের তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমানের কাছে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় প্রতিবন্ধী বৃদ্ধ লুৎফর রহমান পাটোয়ারীর কেনা জমিতে দলবল নিয়ে তাণ্ডব চালিয়েছেন তিনি। এ সময় সাইন বোর্ড ও বাঁশের বেড়া ভেঙে গুড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছেন না বলে দাবি প্রতিবন্ধী বৃদ্ধ লুৎফর রহমান পাটোয়ারীর।

এদিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে সাইন বোর্ড ও বাঁশের বেড়া গুড়িয়ে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

প্রতিবন্ধী লুৎফর রহমান পাটোয়ারীর অভিযোগ, তারাগঞ্জ উপজেলার সদরের থানাপাড়া এলাকায় তার নিজের ক্রয় করা ৫শতক জমিতে মালিকানা সাইন বোর্ড ও বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছিলো। তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান ওই জমি তার কাছে বিক্রি করার প্রস্তাব দেন। কিন্তু তিনি জমি বিক্রি করতে রাজি না হওয়ায় গত মঙ্গলবার (২১ জুলাই) ওই নেতার নেতৃত্বে পার্শ্ববর্তী তারাগঞ্জ ফাজিল মাদ্রসার অধ্যাক্ষসহ ৫০-৬০ জন লোক তার জমিতে থাকা সাইন বোর্ড গুড়িয়ে দেন এবং বাঁশের বেড়া ভেঙে ফেলেন। এ সময় লুৎফর রহমানকে প্রাণ নাশেরও হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী প্রতিবন্ধী বৃদ্ধ লুৎফর রহমান পাটোয়ারী এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ও তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলীর কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোনও প্রতিকার পাননি বলে জানিছেন ভুক্তভোগী।

তিনি আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখলের অপচেষ্টার বিচার দাবি করেন।

তারাগজ্ঞ থানার ওসি জিন্নাত আলীর সঙ্গে শনিবার (২৫ জুলাই) মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় প্রতিবন্ধী বৃদ্ধের লিখিত অভিযোগ গ্রহণ করে মামলা রেকর্ড করা হয়েছে। মামলাটি তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’