র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কথিত জলদস্যু নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুলাই ২০২০, ২১:০৩আপডেট : ২৫ জুলাই ২০২০, ২২:১১

র‌্যাবের হাতে জলদস্যু নিহতের পর উদ্ধার হওয়া বিভিন্ন রকম অস্ত্র। (সৌজন্যে: র‌্যাব)

র‌্যাবের সঙ্গে কথিত `বন্দুকযুদ্ধে' শের আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ব্রিজের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব তাকে জলদস্যু হিসেবে অভিযুক্ত করেছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শের আলী (৩০) বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের সরল এলাকার বাসিন্দা বলে তিনি জানান। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা আছে।

এএসপি মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সরল ব্রিজের কাছে একদল জলদস্যু ডাকাতির জন্য সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে র‌্যাবের টহল দল ওই পথে যাওয়ার সময় জলদস্যুরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলির এক পর্যায়ে জলদস্যুরা পালিয়ে গেলে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় শের আলীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক, ১৩টি গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, শের আলী নিজস্ব দল তৈরি করে সাগরে ট্রলার ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করতো। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা দায়ের আছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
ব্ল্যাকহেড কেন হয়, কীভাবে দূর করবেন
ব্ল্যাকহেড কেন হয়, কীভাবে দূর করবেন
যে বাড়ি থেকে উঠেছিল ‘রাষ্ট্র ভাষা বাংলার’ দাবি, সেটিই আজ ধ্বংসের পথে
যে বাড়ি থেকে উঠেছিল ‘রাষ্ট্র ভাষা বাংলার’ দাবি, সেটিই আজ ধ্বংসের পথে
ক্রিকেটের ‘ডাক’ থেকে ‘কিং পেয়ার’: এসব শব্দের মানে কী?
ক্রিকেটের ‘ডাক’ থেকে ‘কিং পেয়ার’: এসব শব্দের মানে কী?
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন