প্রকৌশল অফিসের হিসাবরক্ষককে মারধর: নারী ভাইস-চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জুলাই ২০২০, ১২:০০আপডেট : ২৮ জুলাই ২০২০, ১২:১২

থানা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অতিরিক্ত দায়িত্বে থাকা হিসাবরক্ষক মো. রফিক উল্যাহকে (৪২) অফিসে প্রবেশ করে মারধর ও ভাঙচুরের ঘটনায় কর্ণফুলী থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই হিসাবরক্ষক।

মামলায় কর্ণফুলী উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান বানাজা বেগম নিশি ও তার স্বামী মামুনুর রশিদের (৪৫) নাম উল্লেখসহ আসামি করার পাশাপাশি আরও ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টায় তিনি থানায় গিয়ে মামলা দায়ের করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, মারধরের ঘটনায় প্রকৌশল অফিসের হিসাবরক্ষক থানায় মামলা দায়ের করেন। এসময় তার সঙ্গে উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে থানায় স্বশরীরে উপস্থিত ছিলেন।

এর আগে, ফাইল না ছাড় দেওয়ার অভিযোগ এনে গত রবিবার (২৬ জুলাই) দুপুরে কর্ণফুলী উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান বানাজা বেগম নিশি ও তার স্বামী মামুনুর রশিদসহ বেশ কয়েকজন প্রকৌশল অফিসে ভাঙচুর চালায়। অভিযোগ ওঠে ওই সময় তারা অফিসে থাকা হিসাবরক্ষককে মারধর করেন। এ ঘটনায় সোমবার (২৭ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২৯ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে?