জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে আটকের ৫ দিন পর ছাড়া পেলেন ঢাবি শিক্ষার্থী

কক্সবাজার প্রতিনিধি
২৮ জুলাই ২০২০, ২০:৪১আপডেট : ২৮ জুলাই ২০২০, ২০:৪২

আটক কক্সবাজারে জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে আটকের পাঁচ দিন পর ছাড়া পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রেদওয়ান ফরহাদ ও তার বড় ভাই রাশেদ খান ওরফে মেনন। অভিযোগের সত্যতা না মেলায় তাদের ছেড়ে দেওয়া হলো। মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৩টার দিকে তাদের কক্সবাজার জেলা ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে।  বিষয়টি নিশ্চিত করছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) মানস বড়ুয়া।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে জেলা গোয়েন্দা পুলিশ দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়ার ইউনুছখালীর নিজ বাড়ি থেকে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করে রেদওয়ান ফরহাদকে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। পরদিন শুক্রবার আটক হন তার বড় ভাই রাশেদ খান ওরফে মেনন।

মানস বড়ুয়া বলেন, ‘গোয়েন্দা সূত্রে খবর পেয়ে গত শুক্রবার ডিবির একটি দল অভিযান চালিয়ে রেদওয়ান ফরহাদ ও তার বড় ভাই রাশেদ খানকে আটক করে। তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে জঙ্গি কার্যক্রমের সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রেদওয়ানের বিরুদ্ধে একটি জঙ্গি সংগঠন গঠন করে তৎপরতা চালানোর অভিযোগ ছিল।  অবশ্য, জিজ্ঞাসাবাদে এর সত্যতা মেলেনি।’

পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী পশ্চিমপাড়ার নিজ বাড়িতে যাওয়ার পথে রাশেদকে এবং পরদিন শুক্রবার বিকালে নিজ বাড়ি থেকে রেদওয়ানকে তুলে নেয় ডিবি পুলিশ।

রেদওয়ান ফরহাদের বড় ভাই মোহাম্মদ ইসমাইল বলেন, ‘ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাদা-পোশাকে সাত-আটজন লোক শুক্রবার বিকালে বাড়িতে ঢুকে তার ছোট ভাই রেদওয়ানকে নিয়ে যান। আগের দিন বৃহস্পতিবার বিকালে তার আরেক ভাই রাশেদকে একই কায়দায় তুলে নেওয়া হয়।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও কয়েকজন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও কয়েকজন
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেফতার, বেশি মিরপুরে
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেফতার, বেশি মিরপুরে
চিকিৎসার পরও বিষণ্নতা কাটছে না কেন
চিকিৎসার পরও বিষণ্নতা কাটছে না কেন
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান