নবাবগঞ্জে বিসিএস সুপারিশ প্রাপ্তদের পুলিশের ফুলেল শুভেচ্ছা

হিলি প্রতিনিধি
০৭ আগস্ট ২০২০, ০০:০৩আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০০:০৩

বাড়ি বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন এএসপি মিথুন সরকার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৩৮ তম বিসিএসে সুপারিশ প্রাপ্তদের বাড়ি বাড়ি গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিরামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নবাবগঞ্জ উপজেলা থেকে বিসিএসএ শিক্ষা, প্রশাসন ও কৃষি ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চারজনের বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। বিরামপুর সার্কেল সূত্রে জানা যায়, ৩৮ তম বিসিএসএ নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গামের জাহিদ সুলতান লিখন এবং আন্দোলগ্রামের সাব্বির আহম্মেদ শিক্ষা ক্যাডারে, মহেশপুর গ্রামের মো. দুলাল হোসেন প্রশাসন এবং দারিয়া গ্রামের মো.দেলোয়ার হোসেন কৃষি ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

বিরামপুর সার্কেলের এএসপি মিথুন সরকার বাংলা ট্রিবিউনকে জানান, বিসিএসএ সুপারিশ প্রাপ্ত সবার বাড়িই প্রত্যন্ত গ্রামে। তারা প্রত্যেকেই দেশের নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মেধা দিয়েই অ্যাকাডেমিক শিক্ষা জীবন শেষ করে বিসিএসএ সুপারিশ প্রাপ্ত হয়েছেন। এখন সুপারিশ প্রাপ্তদের সংশ্লিষ্ট থানা থেকে পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন যাবে। এক শ্রেণির দালাল স্বার্থ হাসিলের জন্য পুলিশ প্রতিবেদন নিয়ে এসব মেধাবীর মধ্যে আতঙ্ক ছড়ায়। পুলিশ প্রতিবেদন নিয়ে যেনও কোনও মেধাবীর মনে আতঙ্ক না থাকে সে জন্য বর্তমান আইজিপির নির্দেশনায় মেধাবীদের বাড়ি বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা জাোনো হয়েছে। সেই সঙ্গে সরেজমিন ভেরিফিকেশন করাও হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিরাপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি, পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 
নিরাপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি, পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 
অন্য মামলা না থাকলে সাজা শেষ হলে খালাস পান বিডিআর সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী
অন্য মামলা না থাকলে সাজা শেষ হলে খালাস পান বিডিআর সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী
জর্ডানের আল-আজরাক ঘাঁটি কেন বারবার ইরানের নিশানায়?
কী, কেন, কীভাবেজর্ডানের আল-আজরাক ঘাঁটি কেন বারবার ইরানের নিশানায়?
দল ঘোষণার পর আনচেলত্তি বললেন, ‘ভবিষ্যতের জন্য কিছু তৈরি করাই আমাদের লক্ষ্য’
দল ঘোষণার পর আনচেলত্তি বললেন, ‘ভবিষ্যতের জন্য কিছু তৈরি করাই আমাদের লক্ষ্য’
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর