সরকারি গাছ কেটে নিলেন পৌর কাউন্সিলর

নেত্রকোনা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২০, ২২:৩৫ আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২২:৩৬

গাছটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে নেত্রকোনার মদন পৌরসভার ৩, ৪ ও ৫ সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর হাবিবা আক্তার নিজের দাবি করে মদন-বাউসা সড়কের ফচিকা প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে একটি সরকারি জাম গাছ কেটে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে সরেজমিন গিয়ে দেখা যায়, এ সড়ক থেকে একটি জাম গাছ কেটে নিচ্ছেন গাছ বেপারি রুকু মিয়া।




জানা যায়, পৌর সদরের মদন বাজার থেকে আটপাড়ার বাউসা বাজার পর্যন্ত রাস্তার দু'পাশে বিভিন্ন জাতের ফল এবং কাঠ গাছ রোপন করে সড়ক ও জনপথ বিভাগ। এরমধ্যে অনেক গাছ বিলুপ্ত হয়ে গেলেও কিছু গাছ এখনও রয়ে গেছে। মদন বাজার ও আটপাড়া উপজেলার বাউসা বাজার সড়কের পৌরসদরের ফচিকা প্রাথমিক বিদ্যালয়ের পাশের জাম গাছ নিজের দাবি করে অন্যত্র বিক্রি করে দেন কাউন্সিলর হাবিবা। শুক্রবার বিকালে রুকু মিয়া গাছটি কাটতে এলে নানা সমালোচনা সৃষ্টি হয়।

পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর স্বপন মিয়া বলেন, এই গাছটি সড়ক ও জনপথ বিভাগের। তাকে বারবার নিষেধ করলেও ক্ষমতার অপব্যবহার করে গাছটি কেটে নিচ্ছেন।
কাউন্সিলর হাবিবা আক্তার জানান, গাছটি রাস্তা থেকে ছয় ফুট দূরে। গাছটি আমার তাই,তাই কেটে নিচ্ছি।
পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম জানান, গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। তবে এ রকম ঘটনা ঘটে থাকলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, আমি এখনই লোক পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করছি।


/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মাত্র এক ঘণ্টার মধ্যেই ইসরায়েলকে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া সম্ভব’
‘মাত্র এক ঘণ্টার মধ্যেই ইসরায়েলকে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া সম্ভব’
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
অনিবার্য কারণে একনেক সভা স্থগিত
অনিবার্য কারণে একনেক সভা স্থগিত
অনুষ্ঠানের মাঝপথে বন্ধ করা হলো শিল্পা রাওয়ের গান, মঞ্চে কী ঘটেছিল
অনুষ্ঠানের মাঝপথে বন্ধ করা হলো শিল্পা রাওয়ের গান, মঞ্চে কী ঘটেছিল
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া