শিপ্রার ২৯ সামগ্রী র‌্যাবের কাছে হস্তান্তর করলো পুলিশ

কক্সবাজার প্রতিনিধি
২১ আগস্ট ২০২০, ০২:৫১আপডেট : ২১ আগস্ট ২০২০, ০২:৫৫

শিপ্রার ২৯ সামগ্রী র‌্যাবের কাছে হস্তান্তর করলো পুলিশ আদালতের নির্দেশ পাওয়ার পর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশের জব্দ করা মোবাইল, ল্যাপটপ, বিভিন্ন ডিভাইসসহ শিপ্রা দেবনাথের ২৯ ধরনের মালামাল মামলার তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কাছে হস্তান্তর করেছে রামু থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এসব আলামত (ডিভাইসগুলো) বুঝে নেন র‌্যাবের কর্মকর্তারা।
এর আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত রামু থানায় জিডি মূলে সংরক্ষিত এসব মালামাল র‌্যাবকে হস্তান্তরের এ আদেশ দেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুর খায়ের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, শিপ্রা ও সিফাতের কম্পিউটার ডিভাইস ও মেমোরিসহ ২৯টি সামগ্রী কক্সবাজারের রামু থানা পুলিশের হেফাজতে আছে। মামলার তদন্ত কার্যক্রমে এসব কম্পিউটার ডিভাইসহ আলামত কাজে লাগবে।
তাই এইসব জিনিসপত্র র‌্যাবের কাছে হস্তান্তরের জন্য আদালতে আবেদন করেন র‌্যাব। প্রসঙ্গত শিপ্রা দেবনাথ জেল থেকে ছাড়া পাওয়ার পর তার বেশকিছু আপত্তিকর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এতে সামাজিকভাবে বিপর্যস্ত হন শিপ্রা। শিপ্রার অভিযোগ ছিল, রামু থানায় সংরক্ষিত মোবাইল,ল্যাপটপ বা অন্যান্য ডিভাইস থেকেই এসব ছবি ভিডিও বাইরে ছড়ানো হয়েছে।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সিফাতকে আটক করে অস্ত্র ও সরকারী কাজে বাঁধা দেওয়ার অভিযোগের মামলায় কারাগারে পাঠায় পুলিশ। পরে হিমছড়ির নীলিমা রিসোর্ট থেকে শিপ্রাকে আটক করা হয়। দুইজনই এখন জামিনে মুক্ত।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি